EVE Order Policy

প্রিয় বোন/ভাই, EVE Fashion-এর প্রতি আপনার আস্থা ও ভালোবাসার জন্য আন্তরিক ধন্যবাদ। আপনার কেনাকাটার অভিজ্ঞতা সুন্দর ও স্বাচ্ছন্দ্যময় রাখতে অনুগ্রহ করে আমাদের অর্ডার পলিসিগুলো জেনে নিন।

১. পোশাকে ত্রুটি (ডিফেক্ট): পোশাক হাতে পাওয়ার পর কোনো ত্রুটি চোখে পড়লে অনুগ্রহ করে আমাদের জানাবেন। একই পোশাকটি পরিবর্তন করে দেওয়া সম্ভব না হলে, আমাদের পেজ থেকে আপনার পছন্দ অনুযায়ী অন্য একটি পোশাক নির্বাচন করতে পারবেন।

২. রিফান্ড পলিসি: দুঃখিত প্রিয় বোন, আমাদের প্রতিষ্ঠানে টাকা ফেরত দেওয়ার (Refund) কোনো ব্যবস্থা নেই। অর্ডার করার আগে অনুগ্রহ করে বিষয়টি বিবেচনায় রাখবেন।

৩. ডেলিভারির সময় পোশাক চেক: পোশাক হাতে পাওয়ার সময় ডেলিভারি ম্যানের উপস্থিতিতে আপনি পোশাকটি চেক করে দেখতে পারবেন।

৪. পোশাক রিটার্ন: পোশাক চেক করার পর আপনি যদি সেটি গ্রহণ করতে না চান, তাহলে রিটার্নের ক্ষেত্রে ডেলিভারি চার্জ আপনাকে বহন করতে হবে।

৫. ডেলিভারি ম্যান চলে যাওয়ার পর: ডেলিভারি ম্যান চলে যাওয়ার পর দুঃখিত, আমরা আর কোনো রিটার্ন গ্রহণ করতে পারব না। তাই অনুগ্রহ করে ডেলিভারির সময়ই পোশাকটি ভালোভাবে চেক করে নেবেন।


আপনাদের সন্তুষ্টি ও বিশ্বাস আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। EVE Fashion-এর সঙ্গে থাকার জন্য আবারও ধন্যবাদ, বোন। ❤️🌸